মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬



সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি

জেলায় আজ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া, কালীবাড়ি এবং ষোলঘর এলাকার রামকৃষ্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি খুবই সুন্দর। সবাই নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে পূজামণ্ডপে যাচ্ছেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সুনামগঞ্জে পূজা উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, স্বেচ্ছাসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সমন্বিতভাবে কাজ করছেন। পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা রয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৪৩   ১১ বার পঠিত