
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ২০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিন (৪১) ও ইউনুস আলী (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার(২০ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিদাগাড়ী এলাকায় এক অভিযান পরিচালনা করে পুলিশ। রাত পৌনে ১২টার দিকে সেখান থেকে ২০ পিস ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়।
আটককৃত নিজাম উদ্দিন হিদাগাড়ী এলাকার মৃত মোরদুজ্জামানের ছেলে এবং ইউনুস আলী একই এলাকার মোতালেবের ছেলে।
আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে মাদারগঞ্জ থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬:২১:২০ ৩ বার পঠিত