বিজয়া দশমী আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজয়া দশমী আজ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬



বিজয়া দশমী আজ

আজ বিজয়া দশমী। পূজা, পুষ্পাঞ্জলি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

দেবী দুর্গাকে বিদায় জানাতে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ দিনের আনুষ্ঠানিকতা। পূজার সূচি অনুযায়ী, সকালে দশমী পূজার পুষ্পাঞ্জলি ও পূজা সমাপন হয়েছে।

এবার প্রতিমা নিরঞ্জনের (বিসর্জন) শুভক্ষণ দুপুর ১টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রাজধানীতে বেলা ৩টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হওয়ার কথা রয়েছে।

গত বছর ঢাকায় ১০টি ঘাটে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছিল। ঘাটগুলো হলো— বিনা স্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশানঘাট, আমিনবাজার ব্রিজঘাট, বসিলা ব্রিজঘাট ও বালু নদের কয়েতপাড়া ঘাট।

মহাদশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। পূজা ও বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষে শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবারের দুর্গোৎসব। এদিকে, সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে ওয়াইজঘাটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৮   ১৬ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপির পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই জনগণ ভোট দেবে: চীফ হুইপ
অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক-প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই
ফোডেনের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়
শেষ মুহূর্তের ঝলকে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি
সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালকে হারিয়ে লিভারপুলের প্রত্যাবর্তন
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির
চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান: সমাজকল্যাণমন্ত্রী
শার্শায় ১৮ স্বর্ণবারসহ আটক ১
এনসিপি চোরদের আশ্রয়ে, জামায়াত অপরাধীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে - রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ