![]()
২৬ রানে ৪ উইকেট হারানোর পর সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আভাস পাওয়া যাচ্ছিল। কিন্তু এই জুটি ভাঙতেই হুড়মুড়িয়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।
শারজায় রশিদ খানের ঘূর্ণিতে ৩৯ রানে শেষ ৬ উইকেট হারাল বাংলাদেশ; গুটিয়ে গেল মাত্র ১৬০ রানে। ইনিংসের তখনো ৫২ বল বাকি।
পঞ্চম উইকেটে সাইফ ও ইমন ৯৩ রানের জুটি গড়েছিলেন। এরপর আর কোনো বড় জুটি হয়নি।
লিটন দাসের চোটে সুযোগ পাওয়া ইমন ফিফটি পেরিয়ে ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ৭০ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন সাইফ। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে ১৫।
এই তিনজন ছাড়া বাংলাদেশের আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।
বাকিদের স্কোর মুঠোফোন নম্বরের মতো—১, ০, ০, ২, ৭, ০, ২*, ০। আফগানিস্তানের বোলাররা অতিরিক্ত ২২ রান না দিলে ১৫০ রানও ছুঁতে পারত না বাংলাদেশ।
৩১ রানে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার রশিদ খান। আজমতউল্লাহ ওমরজাই ও ইয়ামিন আহমেদজাই নিয়েছেন ২টি করে উইকেট।
নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে উঠতে হলে আজ আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকাতে হবে।
কিন্তু এই সমীকরণ মেলানো দূরে থাক; বাংলাদেশ এখন শোচনীয় পরাজয়ের শঙ্কায়।
বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩২ ১১ বার পঠিত