মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ

প্রথম পাতা » চট্টগ্রাম » মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ

কক্সবাজারের টেকনাফে মাদক পাচারের দৃশ্য দেখে ফেলার জেরে একটি বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ উঠেছে মান্নান বাহিনীর বিরুদ্ধে।

বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় হাফেজ জয়নালের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই চাচাতো ভাই আহত হয়েছে। তাদের মধ্যে ১২ বছর বয়সি আহমেদ নুর গুলিবিদ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আহমেদ নুর মিনাবাজার এলাকার রাজা মিয়ার ছেলে এবং আরাফাত একই এলাকার মোস্তাকের ছেলে।

আহতদের চাচা হাফেজ জয়নাল জানান, বুধবার রাতে মোস্তাক হোয়াইক্যংয়ের মিনাবাজার সীমান্তসংলগ্ন খালে জাঁকিজাল দিয়ে মাছ ধরতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্ত পেরিয়ে মিনাবাজার এলাকার ইউসুফ আলীর দুই ছেলে মান্নান ডাকাত ও সালেহ ডাকাতকে মাদকের চালান নিয়ে আসতে দেখেন তিনি। এরপর ভয়ে বাড়িতে ফিরে আসেন মোস্তাক।

মোস্তাক বাড়িতে ফিরে আসার খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মান্নান ও সালেহ ডাকাতের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি হাফেজ জয়নালের বাড়িতে ঢুকে গুলিবর্ষণ ও হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এ সময় শিশু আহমেদ নুরের পেটে গুলি লাগে এবং আরাফাত ছুরিকাঘাতে আহত হয়।

পরিস্থিতি বেগতিক দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশ আসছে—এমন খবর পেয়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান হাফেজ জয়নাল।

তিনি আরও জানান, আহত দুজনকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুলিবিদ্ধ আহমেদ নুরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরাফাত কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে বক্তব্য জানতে মান্নান ও সালেহ ডাকাতের দলের কাউকে এলাকায় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাফিজ জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর তারা ঘটনাস্থলে যান।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, মিনাবাজারের এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৬:৫৫   ৯ বার পঠিত  







চট্টগ্রাম’র আরও খবর


মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ
সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা সদস্যসহ আহত ৬
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে : শিক্ষামন্ত্রী
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ
ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
হিন্দু-মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে : পরিবেশমন্ত্রী
রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় বৈচিত্র্য
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ