জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই - আসাদুল হাবিব দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই - আসাদুল হাবিব দুলু
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই - আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মানুষের পরম বন্ধু গাছ আহার ও আশ্রয় দেয়, ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। তাই জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই।

আজ লালমনিরহাটের ডিসি পার্কে ‘বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো’ স্লোগানকে সামনে রেখে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের আয়োজনে জেলাব্যাপী লক্ষাধিক তালবীজ বপণ কর্মসূচির উদ্‌বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। এলক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা মো. খাইরুল ইসলামসহ শতাধিক স্বেচ্ছাসেবী।

পরে মন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউজে দরিদ্র মেধাবী শিক্ষার্থী, দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২২:১৮:৩৫   ১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না : প্রতিমন্ত্রী টুকু
সরিষাবাড়ীতে সরকারি নকশাভুক্ত রাস্তা কেটে পুকুর, পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি
এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বন্দরে তুলার গোডাউনে আগুনে আড়াই কোটি টাকার ক্ষতি
রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব
জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই : তথ্যমন্ত্রী
আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ