ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক। আগামী ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পে গ্যাস, বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ অন্যান্য কাজ সমাপ্ত করা হবে। যেন প্লট বরাদ্দ নেয়া শিল্প উদ্যোক্তারা শিল্প স্থাপন শুরু করতে পারে।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

মুখ্যসচিব আরও বলেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী বিসিক শিল্পপার্ক মাঠে সভা করতে এসে প্রতিশ্রতি দিয়েছিলেন, থমকে থাকা এই প্রকল্পটি দ্রুত শেষ করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে।

এ সময় বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদ শামসুদ্দিন গেট-২ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৩৪   ৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
বন্ধ ট্যানারি চালুতে সহায়তা, পরিবেশগত শর্তে কোনো আপস নয়
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে দেশে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা: কৃষিমন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে - বাণিজ্যমন্ত্রী
দেশি মাছ নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ