সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিপক্ষের নির্মম হামলার শিকার হয়ে জহির ফকির নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকার মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে এবং একই ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে চরকিশোরগঞ্জ এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল জহির ফকিরের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​নিহত নেতার পরিবারের দাবি, আসন্ন কমিটিতে প্রার্থী হিসেবে জোরালো আলোচনায় থাকায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। স্বজনরা এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করে বলেন,  জহির আমাদের দলের একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা ছিল। তার বাসা কালাপাহাড়িয়া এলাকায় হলেও সে মূলত মুন্সিগঞ্জে বসবাস করত। হঠাৎ খবর পেলাম ১৫-২০ জনের একটি গ্রুপ তাকে নির্মমভাবে হত্যা করেছে। ছেলেটা প্রায়ই বলত যে তাকে মেরে ফেলা হতে পারে, তবে কার সঙ্গে তার প্রধান বিরোধ ছিল তা আমরা নিশ্চিত করতে পারিনি। এই মর্মান্তিক খবরে আমাদের ভাষা হারিয়ে গেছে।

​ঘটনার বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পরপরই আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ২২:৫০:০৩   ৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না : প্রতিমন্ত্রী টুকু
সরিষাবাড়ীতে সরকারি নকশাভুক্ত রাস্তা কেটে পুকুর, পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি
এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বন্দরে তুলার গোডাউনে আগুনে আড়াই কোটি টাকার ক্ষতি
রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব
জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই : তথ্যমন্ত্রী
আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ