এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



---

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি, কবি ও সংগঠক এবং সাপ্তাহিক মুক্ত আওয়াজের প্রকাশক ও সম্পাদক প্রয়াত এনামুল হক প্রিন্সের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটেরিয়া হলে এ আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক-প্রকাশক আলহাজ কাজী মোহাম্মদ ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি এম আর হায়দার রানা।

সভায় স্মৃতিচারণ করেন প্রয়াত এনামুল হক প্রিন্সের বড় ভাই ও নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এ কে এম মোজাম্মেল হক, বর্ণ-সাহিত্য পত্রের প্রকাশক ও সম্পাদক আবু রায়হান, শীতলক্ষ্যা হজ এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক এস এম ইলিয়াস মামুন এবং জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলহাজ দ্বীল মোহাম্মদ দিলু।

এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, স্থায়ী সদস্য আলী হায়দার, সহসাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ডালিম, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা এবং সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম শাহীন।

বক্তারা এনামুল হক প্রিন্সের কর্মময় জীবন, সাহিত্যচর্চা ও সাংগঠনিক অবদানের কথা তুলে ধরেন। তাঁর অমায়িক আচরণ ও মানবিক গুণাবলির প্রশংসা করে তাঁরা বলেন, তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের পাশাপাশি স্থানীয় সাহিত্যাঙ্গন ও বিভিন্ন সংগঠন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।

শেষে কাজী মোহাম্মদ ইসলাম মিয়া আবেগাপ্লুত কণ্ঠে এনামুল হক প্রিন্সের স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৬:২৪   ২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের
ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ
মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ