শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬



প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’। ফ্যাশন, মেকআপ, সৌন্দর্যচর্চা ও সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে গত ১৮ অক্টোবর আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের ফ্যাশন ও সৌন্দর্যশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

শানুরাইয়ের আয়োজনে এবং নূরা’স বিউটির তত্ত্বাবধান, পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্যারিসে বসবাসরত দক্ষিণ এশীয় ফ্যাশন ও সৌন্দর্যচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একই মঞ্চে নিয়ে আসা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং পেশাগত যোগাযোগের সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে ফ্রিল্যান্স মেকআপ শিল্পী, সৌন্দর্য বিশেষজ্ঞ, ফ্যাশন ডিজাইনার ও উদীয়মান প্রতিভারা একত্রিত হন। এতে ডিজাইনার হিসেবে যুক্ত ছিলেন রেক্স ক্রিস্টি এইইএফই।
আয়োজনটির সহযোগী প্রতিষ্ঠান ছিল পেটালস অব প্যারিস ও নাইস ফ্যাশন হাউস।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জি বুম্বা ও প্রিসকা। নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শ্যামসি ও সুজে মাস্টার। গণমাধ্যম সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে এমএস মিডিয়া সার্ভিস।

আয়োজকদের মতে, বিভিন্ন সংস্কৃতি ও সৃজনশীলতার সমন্বয়ে এ আয়োজন প্যারিসে বসবাসরত দক্ষিণ এশীয় ফ্যাশন ও সৌন্দর্যশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে যোগাযোগ ও পেশাগত সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি করেছে।

ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রতিভাবানদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং ফ্যাশন ও সৌন্দর্যশিল্পে বৈচিত্র্য, সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতাকে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

বাংলাদেশ সময়: ১৭:৩০:৩৫   ১৭ বার পঠিত