দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যে কোন চেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।

তিনি বলেন, যারা রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে চাইবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি এ ব্যপারে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান ।

শুক্রবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘি মাঠে মরহুম রিয়াজউদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে গুরুত্বারোপ করে এমরান সালেহ প্রিন্স বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি ঐক্য, শৃঙ্খলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলী তৈরি করে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করে।

তিনি ক্রীড়ার উন্নয়নে বিএনপি সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, শিক্ষার্থীরা যাতে খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে পারেন, সে জন্য তারেক রহমান বিশেষ পদক্ষেপ নিয়েছেন।

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী থেকে ক্রীড়াকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রতি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে। সারা বছর রাজধানী থেকে গ্রামাঞ্চলে খেলার উৎসব চলবে।

জেলা পরিষদের প্রশাসক বলেন, তরুণরাই আগামী দিনের বাংলাদেশের শক্তি। তাদের মেধা, প্রতিভা ও কর্মশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে খেলার মাঠ সচল রাখা, নতুন খেলোয়াড় তৈরি এবং প্রতিভাবান ক্রীড়াবিদদের বিকাশের সুযোগ করে দেয়া জরুরি।

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:০০:৩৬   ৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের
ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ
মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ