বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

প্রথম পাতা » চট্টগ্রাম » বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬



বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, মাদকাসক্ত যুবসমাজ কখনো দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে না। মাদকাসক্ত ও মাদক কারবারিদের সামাজিকভাবে বর্জন করতে হবে। দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য বিপথগামী নেশাগ্রস্ত যুবসমাজকে ইসলামের পথে, আলোর পথে ফিরিয়ে আনতে হবে। তাহলেই জাতি দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

শুক্রবার (২৩ অক্টোবর) দাউদকান্দি পৌরসভার বারাগাঁও গ্রামে হজরত সারা (রা.) মহিলা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. খন্দকার মারুফ বলেন, আমরা নবী মুহাম্মদ (সা.)-এর উম্মত হয়ে অত্যন্ত গর্বিত। ইসলাম মাদক তথা নেশাদ্রব্যকে হারাম করেছে। কোনো ধরনের মাদকই সমাজের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।

৯১ শতাংশ মুসলমানের দেশে ইয়াবাসহ বিভিন্ন মাদকের আশঙ্কাজনক বিস্তার অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। মুসলিম ও তিরমিজি শরিফে বর্ণিত বিভিন্ন হাদিসের উদ্ধৃতি দিয়ে ড. খন্দকার মারুফ বলেন, নেশা সৃষ্টিকারী বস্তু সম্পর্কে নবী মুহাম্মদ (সা.) বলেছেন, নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম।

তিনি বলেন, দেশে ইয়াবাসহ বিভিন্ন নেশাদ্রব্য বৈধ পণ্যের মতো ছড়িয়ে পড়েছে, যা অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়। এসব মাদক যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। এ থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সব শ্রেণির মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে।

ড. খন্দকার মারুফ বলেন, আসুন, আমরা মাদকসেবী ও মাদক কারবারিদের বর্জন করি এবং মাদকের ব্যবহার ও কেনাবেচা বন্ধ করে আলোকিত সমাজ গঠন করি।

এ ছাড়া কিশোর গ্যাং দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের অভিজাত শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, সদস্যসচিব কাউসার আলম সরকার ও যুবদল নেতা শরীফ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫২   ৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি
লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না : পানিসম্পদ মন্ত্রী
মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ
সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা সদস্যসহ আহত ৬
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে : শিক্ষামন্ত্রী
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ