মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থান জরুরি : চীফ হুইপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থান জরুরি : চীফ হুইপ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬



---

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, মানসিক সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসাসেবার পাশাপাশি দারিদ্র্য, বেকারত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মতো সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হবে। প্রধানমন্ত্রীর কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ অসহায় মানুষের অর্থনৈতিক দুশ্চিন্তা কমাতে সহায়ক হবে।

আজ (রবিবার) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে “জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন” প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ বলেন, দারিদ্র্য, বেকারত্ব, পারিবারিক টানাপোড়েন ও সামাজিক অবমূল্যায়ন মানুষের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। তাই মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, কর্মসংস্থান ও সামাজিক সহমর্মিতা বাড়াতে হবে। তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে শুধু চিকিৎসা ও পুনর্বাসন নয়, দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার সুযোগও নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, তরুণদের নিজেদের যোগ্য করে গড়ে তুলে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান ও পরিচালক ডা. সাইফুন্নাহার সুমি, স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ড. ইকবাল মাসুদ, ড. নায়লা পারভীনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪৭   ১১ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম
খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন মন্ত্রী
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করবে সরকার - পানিসম্পদমন্ত্রী
এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
স্পীকারের সাথে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
বেসরকারী সদস্যদের বিল দ্রুত নিষ্পত্তিতে রাষ্ট্রপতির সম্মতি প্রক্রিয়া সহজ করার সুপারিশ
আলফাডাঙ্গার ফলিয়া বাজারে আগুনের লেলিহান শিখায় ছাই ৮ পাটের গুদাম, ক্ষতি ২ কোটি টাকা
গাজীপুর কালিয়াকৈর থেকে ছিনতাই হওয়া ট্রাক সদরপুর থেকে উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ