নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে - শিক্ষা মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে - শিক্ষা মন্ত্রী
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে - শিক্ষা মন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেছেন, নৈতিক শিক্ষা, ইসলামিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে সামাজিক অবক্ষয় ঘটে। তাই সামাজিক অবক্ষয় রোধ করতে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে।

আজ রাজধানীর শেরে বাংলা নগরস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা যদি দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে যাই তবে তা জাতির জন্য কোন মঙ্গল বয়ে আনবে না। ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আগামী দিনের শিক্ষা ব্যবস্থার মাঝে ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির কোন বিকল্প নেই। এজন্য আমাদেরকে ধর্মীয় শিক্ষায় আরো গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, আজকের পৃথিবীতে টিকে থাকতে হলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। এজন্য ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ আধুনিক শিক্ষার সমন্বয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলেও তিনি এ সময় উল্লেখ করেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। মধ্যপ্রাচ্যে এদেশের প্রচুর সংখ্যক প্রবাসী রয়েছেন। তারা যদি আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে পারে তাহলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো অনেক বৃদ্ধি করা সম্ভব।

অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানসমূহ থেকে হিফয সমাপনকারী ১৭৫৭ জন ছাত্র-ছাত্রীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আল মামুন স্বাগত বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:৪২:৫১   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে : সংস্কৃতিমন্ত্রী
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, চালু মহানগর এক্সপ্রেস
মাদকবিরোধী অভিযান: নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, আদালতে সোপর্দ
ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যাণ মন্ত্রী
ঢাকাকে বাসযোগ্য করতে অভিযানে নামছে ২০ পরিবীক্ষণ টিম - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে - শিক্ষা মন্ত্রী
জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান রাষ্ট্রপতির
সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ