![]()
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজেদুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ মনি @ মরনী (২৯) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১নং বাবুরাইল মোবারক শাহ রোডস্থ মূসা হাজীর বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রমজান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উক্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে অভিযুক্ত মনির নিকট থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মনি @ মরনী নারায়ণগঞ্জ সদর উপজেলার ১নং বাবুরাইল এলাকার ১৯০/১ নং তাতিপাড়া (খোকন সাহেবের ভাড়া বাসা/হাজী বাড়ী) এলাকার মৃত হাসানের মেয়ে। পুলিশের রেকর্ডপত্র অনুযায়ী, তার বিরুদ্ধে ইতিপূর্বেও ০৪টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:০৬:০৫ ৬ বার পঠিত