সরিষাবাড়ীতে অটোভ্যান চুরির সময় হাতেনাতে আটক, পুলিশের সোপর্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অটোভ্যান চুরির সময় হাতেনাতে আটক, পুলিশের সোপর্দ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬



সরিষাবাড়ীতে অটোভ্যান চুরির সময় হাতেনাতে আটক, পুলিশের সোপর্দ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে অটোভ্যান চুরি করতে গিয়ে মনোহর আলী(৩৫) নামের এক মাদকসেবী ও ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ জুলারখুপি (ডি জে এস) আইডিয়াল স্কুল এলাকায় এ চুরির ঘটনা ঘটে। আটক মনোহর আলী উপজেলার মহিষাবাদুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের কদুর ছেলে।

​স্থানীয় সূত্র জানায়, আটক মনোহর আলী এর আগেও ওই এলাকা থেকে বেশ কয়েকটি অটোভ্যান চুরি করেছেন। চুরি করা ভ্যানগুলো স্থানীয় খলিলের মোড় এলাকার এক মেকারের দোকানে নিয়ে রং পরিবর্তন করে নতুন রূপ দিয়ে বিক্রি করতেন তিনি। সম্প্রতি ধোপাদহ জুলারখুপি গ্রামের আলাল, শাকিল ও ফারুকের তিনটি ভ্যান চুরির ঘটনার সাথেও সে জড়িত ছিল বলে জানা গেছে।

​এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তার চুরির উপদ্রবে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। গত রাতে চুরির সময় তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশি সোপর্দের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:০৯   ৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


​কালকিনিতে বৃক্ষরোপণ ও সমাজ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
সালথায় চুরি-ছিনতাইসহ ১৭ মামলার আসামি গ্রেপ্তার
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের
মাঝারদিয়া ইউনিয়নবাসীর সেবা করতে চান: ফারুক মাতুব্বর
জামালপুরে ১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সরিষাবাড়ীতে অটোভ্যান চুরির সময় হাতেনাতে আটক, পুলিশের সোপর্দ
বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আলফাডাঙ্গার দম্পতি গ্রেপ্তার
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ