জামালপুরে ১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬



জামালপুরে ১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ১৬ পিস ইয়াবাসহ আতিক ইয়াসির ওরফে হিরা মিয়া (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দামোদারপুর গামারতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আতিক ইয়াসির ওরফে হিরা মিয়া সরিষাবাড়ী উপজেলার দামোদারপুর (গামারতলা, চরপোগলদিঘা) এলাকার মৃত ওমর আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর সন্ধ্যায় সরিষাবাড়ী থানার এসআই (নিঃ) মোহাঃ সফিকুল আলম খান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, দামোদারপুর গ্রামস্থ হিরা মিয়ার বক্সের দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচা চলছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত পৌনে ৭ টায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্স ও সাক্ষীদের সহায়তায় আসামি হিরা মিয়াকে আটক করা হয়।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক আসামির দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো গোলাপী রঙের ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ১.১৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪,৮০০ টাকা। জব্দকৃত আলামত বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

​পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে সরিষাবাড়ী থানার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। এছাড়া তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে (সরিষাবাড়ী থানার এফআইআর নং-০৭, তারিখ- ১৪ জানুয়ারি, ২০২৫)।

​এ ঘটনায় এসআই মোহাঃ সফিকুল আলম খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সরণির ১০(ক) ধারায় সরিষাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১১:৩২   ৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


​কালকিনিতে বৃক্ষরোপণ ও সমাজ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
সালথায় চুরি-ছিনতাইসহ ১৭ মামলার আসামি গ্রেপ্তার
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের
মাঝারদিয়া ইউনিয়নবাসীর সেবা করতে চান: ফারুক মাতুব্বর
জামালপুরে ১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সরিষাবাড়ীতে অটোভ্যান চুরির সময় হাতেনাতে আটক, পুলিশের সোপর্দ
বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আলফাডাঙ্গার দম্পতি গ্রেপ্তার
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ