![]()
কালকিনি প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির পাশাপাশি মাদক, কিশোর গ্যাং এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষে বিভিন্ন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় এসব কর্মসূচি বাস্তবায়িত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় কালকিনিতে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া কালকিনি ফাযিল মাদরাসা প্রাঙ্গণে লার্নিং এক্সিলারেশন ইন-সেকেন্ডারি (লেইস) প্রকল্পের আওতায় মাদরাসা আঙিনায় বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজায়নের এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাস।
অন্যদিকে, উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে একটি বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস।
এছাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুল আলমের সভাপতিত্বে যুব প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে আরেকটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর মাদারীপুরের উপপরিচালক (অ: দা:) আব্দুর রশীদ খান।
উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে আয়োজিত এসব কর্মসূচিতে ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ০৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্ট পর্যন্ত ২১ দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
এসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, কালকিনি থানার তদন্ত ওসি অরবিন্দ বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিবাহের রেজিস্ট্রার কাজি ও বিভিন্ন শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৫১:০৫ ৩৪ বার পঠিত