
জেলায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বিকেল ৪টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়াম সংলগ্ন মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা ও বিভিন্ন উপজেলার যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন বিদ্যুতের সভাপতিত্বে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও সংস্থাপন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলাম।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত এস এম ফয়সাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দিন কালু ও যুবদলের কেন্দ্রীয় নেতা আব্দুল জব্বার খান বক্তৃতা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাদবরসহ, জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির।
বাংলাদেশ সময়: ২৩:১৩:৩৬ ৮ বার পঠিত