অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। টাইব্রেকারে সিশেলসকে ৪-২ গোলে হারিয়েছেন বায়েজিদ-রাতুলরা।

বুধবার আজারবাইজানের বাকুতে টুর্নামেন্টের প্লেট পর্বের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। নির্ধারিত ৪০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হয় ম্যাচ। ম্যাচের ২৮ মিনিটে বাংলাদেশের হয়ে গোল করেন রাতুল। তবে পরে ব্যবধান ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

ছয় ম্যাচ শেষে টুর্নামেন্টে এটি দ্বিতীয় জয় বাংলাদেশের। ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশ। ফিরতি ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলের পরাজয় দেখে।

তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলের ড্র।
অন্যদিকে বুরুন্ডির কাছে ২-০ গোলে হারলেও ফিজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৪৬   ৯ বার পঠিত   #







খেলাধুলা’র আরও খবর


অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ সদরে সম্পন্ন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই পর্ব
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ দিল অ্যাস্টন ভিলা
এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ