আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



আজকের রাশিফল

মেষ রাশির

নিজের শখ বা আকাঙ্ক্ষা পূরণের জন্য অতিরিক্ত টাকা খরচ হতে পারে। দ্বিতীয় কোনও উপার্জনের পথ পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। বাড়ি সংক্রান্ত আইনি সমস্যা আসতে পারে। শরিকি মামলা চললে জটিলতা বাড়তে পারে। তবে ব্যবসা থাকলে তা লাভজনক থাকবে।

বৃষ রাশির

ঠান্ডা লাগার সমস্যায় ভোগান্তি বাড়বে। চিকিৎসায় গাফিলতি করবেন না। নতুন কর্ম প্রাপ্তির যোগ র‍য়েছে। কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিজে সিদ্ধান্ত না নিয়ে সকলের মতামত গ্রহণ করুন। ছোটখাট ভ্রমণ হতে পারে। কর্মক্ষেত্রের শত্রুতা বাড়বে, সতর্ক থাকুন।

মিথুন রাশির

বিদেশ ভ্রমণের জন্য টাকা খরচ হবে। নিকট আত্মীয় দুঃসংবাদ পেতে পারেন। দাম্পত্যে অকারণে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। অহেতুক মন্তব্য করলে সমস্যা বাড়তে পারে, তাই সতর্ক থাকুন। নতুন উদ্যোগ বা ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশির

সরকারি কোনও সুবিধা পেতে পারেন। পারিবারিক বিরোধের সম্মুখীন হতে পারেন। আটকে থাকা কোনও কাজের সুরাহা হতে পারে। আইনি সমস্যা এড়িয়ে চলুন। বাড়ি নির্মাণের কাজে অগ্রগতি হতে পারে।

সিংহ রাশির

কোনও কাজে শর্টকাট নিলে অসুবিধায় পড়তে পারেন। আকস্মিক রক্তপাতের আশঙ্কা রয়েছে, তাই রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। নতুন বাড়ি বা সম্পত্তি কেনার যোগ রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ বাড়তে পারে। কর্মসূত্রে দূরবর্তী স্থানে যাত্রা করতে হতে পারে।

কন্যা রাশির

উচ্চশিক্ষার ভালো সুযোগ আসতে পারে। অংশীদারী ব্যবসা থেকে সতর্ক থাকুন। কোনও আটকে থাকা কাজ পুনরায় চালু হতে পারে। ভ্রমণের ইঙ্গিত রয়েছে। জীবন সঙ্গীর সঙ্গে মধুর সময় কাটানোর সুযোগ পাবেন।

তুলা রাশির

জীবন বিমা বা স্বাস্থ্য বিমা সংক্রান্ত জটিলতা বাড়তে পারে। নতুন কর্মপ্রাপ্তির ইঙ্গিত রয়েছে। জল থেকে বিপদের ইঙ্গিত রয়েছে। সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন। মূল্যবান বস্তু হারিয়ে যেতে পারে। আলস্যতার কারণে কাজের গতি কমতে পারে। যা পরবর্তীকালে বিপদে ফেলবে আপনাকে।

বৃশ্চিক রাশির

কর্মক্ষেত্রে আপনার প্রতি সিনিয়দের প্রত্যাশা বাড়বে। পরিশ্রমের যথাযথ সুফল নাও পেতে পারেন। তরল দ্রব্যের ব্যবসা লাভজনক হবে। অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে শত্রু এবং বন্ধুর মধ্যে পার্থক্য করতে শিখুন। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বললে সম্পর্কের দূরত্ব কমবে।

ধনু রাশির

নিকট কোনও বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। কর্মস্থান পরিবর্তন বা ট্রান্সফারের ইঙ্গিত রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পদোন্নতির ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে রাজনীতির শিকার হতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে।

মকর রাশির

নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। অবিবাহিতদের নতুন কারও সঙ্গে যোগাযোগ হতে পারে। আপনার জেদের কারণে ভালো সুযোগ হারাতে পারেন, তাই সতর্ক থাকুন। নতুন কোনও কাজ শুরু করার ভালো সুযোগ পেতে পারেন। রাজনৈতিক ব্যক্তিদের পদোন্নতির ইঙ্গিত রয়েছে।

কুম্ভ রাশির

বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। ভালো বন্ধুর সাহায্য পেতে পারেন। চিকিৎসার কারণে ব্যয়বৃদ্ধি হতে পারে। হারানো আত্মবিশ্বাস আজ ফিরে পাবেন। গাড়ি থেকে বিপদের আশঙ্কা রয়েছে। তাই ড্রাইভ করলে বিশেষ সতর্ক থাকুন, রাস্তাঘাটে সাবধানে চলুন। কাউকে ঋণ না দেওয়াই মঙ্গল।

মীন রাশির

কাজের গতি কিছুটা কম থাকবে। হাড় বা বাতের সমস্যা বাড়তে পারে। পারিবারিক কাজের গুরু দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। কোনও বিষয়ের সংশয় থাকলে দ্বিতীয়বার বিবেচনা করুন। প্রয়োজনে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। কেরিয়ারে উন্নতির নতুন কোনও সুযোগ আসার ইঙ্গিত রয়েছে। মামলা মকদ্দমা আইনি জটিলতা মিটবে।

বাংলাদেশ সময়: ১১:০১:০৯   ৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী : মির্জা ফয়সল
মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের ১০ উপায়
শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে গ্রেফতার ৮৪: ইয়াবা ও গাঁজা উদ্ধার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
আলফাডাঙ্গায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় নিজস্ব অর্থায়নে ৭৫ বিজয়ীকে পুরস্কার দিলেন মেয়র প্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ