দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার

কালকিনি প্র‌তি‌নি‌ধিঃ আসন্ন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কালকিনি উপজেলার কৃতি সন্তান মো. মিরাজ হাওলাদার। ইতোমধ্যে নিজের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি উপজেলা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
​১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
​এ বিষয়ে মো. মিরাজ হাওলাদার বলেন, “নির্বাচন করতে কোনো দলীয় পদ প্রয়োজন নেই। প্রয়োজন শুধু সাধারণ মানুষের ভালোবাসা আর সমর্থন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন করার সাংবিধানিক অধিকার সবারই রয়েছে। আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাওয়ায় জনগণের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। শেষ পর্যন্ত জনগণের এই ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি ভোটের মাঠে লড়ে যাব।”
​উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, “জনগণ আমাকে নির্বাচিত করলে কালকিনিকে একটি আধুনিক ও রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানসহ প্রতিটি খাতে পরিকল্পিত উন্নয়ন করা হবে।”
​স্থানীয় ভোটারদের মতে, মিরাজ হাওলাদার একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব ব্যক্তিত্ব। তাঁর এই জনপ্রিয়তায় কালকিনির সাধারণ মানুষের মাঝে নতুন আশা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:০৭   ১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় শিশু ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ
দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার
ফরিদপুরের সব ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু
খাদ্য গুদাম নির্মাণে ১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই পরিকল্পনার নির্দেশ
বাণিজ্য ও বিনিয়োগ থেকে পর্যটন—মালদ্বীপের সঙ্গে সহযোগিতা বাড়াতে চান রাষ্ট্রপতি
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর
মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ফের কার প্রেমে অর্জুন?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ