শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

তুষার-তুহিন বাস-পিকআপে মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

প্রথম পাতা » ছবি গ্যালারী » তুষার-তুহিন বাস-পিকআপে মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



তুষার-তুহিন বাস-পিকআপে মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপের চালকসহ বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

​আজ শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে তারাকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের তারাকান্দি এলাকা থেকে ছেড়ে আসা গাবতলী/কল্যাণপুরগামী ‘তুষার-তুহিন পরিবহন’-এর একটি বাস এই দুর্ঘটনার কবলে পড়ে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তারাকান্দি কাউন্টার থেকে তুষার-তুহিন পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে এটি সজোরে ধাক্কা খায়। বিকট শব্দে গাড়ি দুটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

​দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে ঘন কুয়াশা কিংবা চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ দুর্ঘটনাটি তদন্ত করে দেখছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৫৪   ১৯ বার পঠিত