চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, দেশের চিনিশিল্পকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার।

শুক্রবার বিকেলে নাটোরের গোপালপুরে নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, চিনিশিল্পকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের মধ্যে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে আখের ক্রয়মূল্য বৃদ্ধি, আখচাষিদের প্রণোদনা প্রদান, নতুন জাতের বীজ ও প্রযুক্তি উদ্ভাবন ও কৃষক পর্যায়ে সরবরাহ ইত্যাদি অন্যতম।

এছাড়া নর্থ বেঙ্গল চিনিকলসহ দেশের অন্যান্য চিনিকলগুলোর উৎপাদনকে বহুমুখী পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার। একই সঙ্গে দেশের বন্ধ কলগুলোকে উৎপাদন পর্যায়ে নেওয়ার প্রক্রিয়াও চলমান বলে জানিয়েছেন তিনি।

ফারজানা শারমীন বলেন, আখ সরবরাহ করে চিনিকলকে টিকিয়ে রাখতে হবে চাষিদের। এজন্য তাদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করেছে বর্তমান সরকার। পাশাপাশি এলাকার অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগও হয়েছে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।

তিনি জানান, চলতি মৌসুমে এক লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ৬.৫ শতাংশ। ১২৫ মাড়াই দিবস এই কার্যক্রম চলবে।

আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকার গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে আখের মূল্য কুইন্টালপ্রতি ২৬ টাকা বাড়িয়েছে। চিনিকলের গেটে প্রতি কুইন্টাল আখের ক্রয়মূল্য ৬৫১ টাকা এবং সেন্টারগুলোতে ৬৩৭ টাকা ৪৬ পয়সা।

বাংলাদেশ সময়: ২৩:২৩:০১   ৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি
গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ, এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল পুলিশের হাতে আটক
সদরপুরে ২০ নভেম্বর ওয়াজ মাহফিল, প্রধান বক্তা ভারতের ক্বারী ইয়াসিন আলী
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ