শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী

আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বর্তমান সরকার বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে।
এ ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোও গুরুত্বপূর্ণ।

শুক্রবার (৩০ অক্টোবর) ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের হলরুমে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শতভাগ বিদ্যুতায়নের মিথ্যা তথ্য দিয়ে উৎসব পালন করেছে। অথচ ময়মনসিংহ বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
সে সময় ময়মনসিংহে বিদ্যুৎ ও গ্যাস সঞ্চালনের উপযুক্ত লাইন তৈরি করা হয়নি। ফলে এ অঞ্চলের মানুষকে বিদ্যুৎ ও গ্যাসের জন্য দুর্ভোগ পোহাতে হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার এ সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে মানুষকে নবায়নযোগ্য জ্বালানির প্রতি উৎসাহিত করা হচ্ছে।
এ কর্মসূচি দেশের বিদ্যুৎ সমস্যার সমাধানে ভূমিকা রাখার পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সহায়ক হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন এ কর্মসূচির সূচনা হিসেবে ভালুকায় দুটি বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের বাড়িতে ২০ কিলোওয়াট পিক (কেডব্লিউপি) এবং স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ব্যাটারিসহ পাঁচ কিলোওয়াট পিক সক্ষমতার সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪২:০৭   ১০ বার পঠিত