আলফাডাঙ্গা সরকারি কলেজে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫ শিক্ষার্থী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গা সরকারি কলেজে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫ শিক্ষার্থী
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



আলফাডাঙ্গা সরকারি কলেজে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫ শিক্ষার্থী

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি (সাধারণ ও কারিগরি) পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ অর্জন করেছে ৫ শিক্ষার্থী। এ বছর কলেজটি থেকে মোট ২৪২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৫ শতাংশ।

প্রকাশিত ফলাফলে কলেজটির শিক্ষার্থীদের এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সাধারণ ও কারিগরি শাখার শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাঁচ শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

কলেজের পরিষদের সম্পাদক ও প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, শিক্ষার্থীদের এ ফলাফলে আমরা সন্তুষ্ট। সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের সমন্বয়ে এ ফলাফল অর্জিত হয়েছে। আগামীতে পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা আরও বাড়াতে পাঠদানের মানোন্নয়নসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদের হতাশ না হয়ে আগামী দিনের জন্য আরও মনোযোগ ও পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই।

কলেজ কর্তৃপক্ষ আশা করছে, শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীতে ফলাফলে ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:৪১   ১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে র‍্যালি ও ঋণের চেক বিতরণে জাতীয় যুব দিবস উদযাপন
ভেজাল শিশুখাদ্যে সয়লাব বাজার: বিষাক্ত জেলি-চকলেটে হুমকিতে কোমলমতি শিশুরা
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন
সদরপুরে এইচএসসি পরীক্ষা: কলেজের চেয়ে এগিয়ে মাদ্রাসা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ