শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

জেলার হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমে বিডি ক্লিন, হাইমচরের সদস্যরা অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।এ অভিযানের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩০:৫৩   ১১ বার পঠিত   #