![]()
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসের টাইগার ব্যাটসম্যানদের ভরাডুবিতে ১৭০ রানের মামুলি লক্ষ্য দেয় ক্যারিবিয়ানদের।
মামুলি এই লক্ষ্য হেসেখেলে মাত্র ২ উইকেট হারিয়ে বড় জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
রাজধানীর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চতুর্থ দিনে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। ক্যারিবিয়ান স্পিনার রোস্টন চেজের ঘূর্ণিতে খেই হারিয়ে ফেলে টাইগাররা। দিনের প্রথমেই তার শিকার হন জাকের আলী।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
দ্রুত সাজঘরে ফেরেন হাসান (৮), তাইজুল ইসলাম (৮)। তবে কিছুটা আশা জাগিয়েছিলো নাঈম। ক্যারিবিয়ান বোলারদের দেখে শুনে খেলে ফিফটি তুলে নেন তিনি।
তবে ফিফটি তুলে নেওয়ার পর বড় শট খেলতে গিয়ে আউট হয়ে ফিরেছেন তিনি। তার আগে করেছেন ৫২ রান। এতে ১৬৯ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ক্যাবিবিয়ানদের সামনে ১৭০ রানের মামুলি লক্ষ্য দাঁড়ায়।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৬ রান ৫টি উইকেট নিয়েছেন রোস্টন চেজ।
সেই সাথে টেস্টে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন তিনি। ৪টি উইকেট শিকার করেছেন জোমেল ওয়ারিকান।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই দেখেশুণে খেলতে থাকেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার কিং এবং ক্যাম্পবেল। দলীয় স্কোর ১১২ রান হলে উদ্বোধনী জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ততক্ষণে বাংলাদেশের হাত ফসকে বেরিয়ে গেছে ম্যাচ। এরপর তাজেনারিন চন্দরপলকে দ্রুত সাজঘরে ফেরান হাসান মাহমুদ।
তবে ব্র্যান্ডন কিংয়ের ৮১ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। ক্যাম্পবেল ৪৯ রানে আউট হওয়ার পর তাঁকে দারুণ সঙ্গ দেন কাভেম হজ। তাঁর ব্যাট থেকে আসে ৩১ রান। ফলে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। এতে দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশকে ১-০ তে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।
বাংলাদেশের হয়ে দুটো সান্ত্বনার উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ।
বাংলাদেশ সময়: ১৭:৪৪:৪০ ৯ বার পঠিত