শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

আজ রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ডিএনসিসি আয়োজিত ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে মোবাইল ফিভার ক্লিনিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, জনসেবা সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠা বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও নেতৃত্বে দেশ পরিচালনায় সফলতা অর্জনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

তিনি বলেন, ‘আমরা শুধু রাজনৈতিক কর্মী নই, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা জনসেবক।’ জনগণের অধিকার ও সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শফিকুল ইসলাম খান বলেন, ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ মোকাবিলায় নগরীর বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যে মোবাইল ফিভার ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নগরীর ফুটপাত দখলমুক্ত করার প্রসঙ্গে তিনি বলেন, মিরপুর ১০ নম্বরের পাশাপাশি মিরপুর ১ নম্বরের ফুটপাত থেকেও অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করে পথচারীদের চলাচলের উপযোগী করা হয়েছে। নগরবাসীর সহযোগিতার কারণেই এ কাজ সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতেও নগর উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে নগরবাসীকে পাশে থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮:০১:৫১   ১৩ বার পঠিত