শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব

চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

তিনি বলেন, চরাঞ্চলের হতদরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। শনিবার দুপুরে ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারিদের মধ্যে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে চৌধুরী নায়াব ইউসুফ আরও বলেন, বিএনপির উন্নয়ন কর্মকাণ্ডে দিশেহারা হয়ে একটি দল বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। জান্নাতের লোভ দেখিয়ে তারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের নিজেদেরই জান্নাতে যাওয়ার নিশ্চয়তা নেই, অথচ তারা অন্যদের জান্নাতে নেওয়ার কথা বলছে। এ ধরনের অপপ্রচার সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমানসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। পরে ফরিদপুর সদর উপজেলার চরাঞ্চলের চারটি ইউনিয়নের সুফলভোগী ২৫ জন খামারির মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:১৩   ১১ বার পঠিত