শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক

প্রথম পাতা » খেলাধুলা » চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক

চেলসি ২-০ ম্যানচেস্টার ইউনাইটেড

দুঃসময় কিছুতেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। একের পর এক ব্যর্থতায় ডুবতে থাকা দলটি এবার হারল চেলসির কাছে।

ঘরের মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে আজ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জিতিয়েছে চেলসি। এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জয়হীন থাকল মাইকেল ক্যারিকের দল। ১৯৮৮ সালের পর প্রথমবার এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ল তারা।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করেছিল।
তবে বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেলসি। ৫০ মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে স্বাগতিকদের এগিয়ে দেন মরগান রজার্স।

৬২ মিনিটে আরো বিপদে পড়ে ইউনাইটেড। ওয়েসলি ফোফানাকে কনুই দিয়ে আঘাত করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লিসান্দ্রো মার্তিনেজ।
পেনাল্টিও পায় চেলসি। ৬৪ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন কোল পালমার।

১০ জনের ইউনাইটেড এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

এই জয়ে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে চেলসি। অন্যদিকে ৮ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে থাকা ইউনাইটেডের সংকট আরো গভীর হলো।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৪৫   ৯ বার পঠিত