রবিবার, ১ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
রবিবার, ১ নভেম্বর ২০২৬



পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে।

রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

এ সময় সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুস সাত্তার এবং মেডিকেল অফিসার ডা. মো. তৌফিকুর রহমান রাকিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চারটি যুব উদ্যোগের অনুকূলে মোট পাঁচ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে রাকিব মৎস্য প্রকল্পকে এক লাখ টাকা, হৃদয় মৎস্য প্রকল্পকে দুই লাখ টাকা, মরিয়ম হাঁস-মুরগির খামারকে এক লাখ টাকা এবং নিশাত পোশাক তৈরি প্রকল্পকে এক লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় উদ্যোক্তা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪১:২৩   ৬ বার পঠিত   #  #  #