
জামালপুর প্রতিনিধি: জামালপুরে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রায় ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশনের আউটার মাইচপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলামের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ সাইফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন।
এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা (নম্বর: ৩৩) রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের জন্য জোরালো চেষ্টা চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২:৫৭:৫০ ২৬ বার পঠিত