জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১
রবিবার, ১ নভেম্বর ২০২৬



জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় আপন মিয়া (১৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সাথে থাকা মাদরাসার এক ইমাম।

​রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রৌমারী সড়কের মাঝগেদরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আপন মিয়া উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের ইয়াহিয়া মিয়ার ছেলে। আহত মো. সাকিব হাসান একই গ্রামের মসজিদের ইমাম।

সন্ধ্যায় আপন মিয়া মোটরসাইকেলে করে মসজিদের ইমাম সাকিব হাসানকে নিয়ে বকশীগঞ্জ শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কামালপুর মাঝগেদরা এলাকার গামারের গাছ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

​পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আপন মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, অবস্থার অবনতি হওয়ায় মারাত্মক আহত সাকিব হাসানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৪২   ৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার - আইনমন্ত্রী
মসজিদভিত্তিক মক্তব শিক্ষা কার্যক্রমকে দলীয়করণ মুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ