রবিবার, ১ নভেম্বর ২০২৬

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
রবিবার, ১ নভেম্বর ২০২৬



গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম, আন্তরিকতা ও সাহসিকতার সাথে কাজ করতে হবে।

আজ লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুঃশাসনের বিরুদ্ধে দুঃসাহসী যৌবনের আহ্বানে যুবকরা ঝাঁপিয়ে পড়েছিলো বলেই ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন স্বদেশ পেয়েছি। আবার এ যুবকরাই ২৪ এর গণঅভ্যুত্থান রচনা করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। যুবকরা বারবার প্রমাণ করেছে সাহসী যৌবনই সুন্দর আগামী।

মন্ত্রী আক্ষেপ করে বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ এবং যৌতুক এ চারটি শব্দ আজ লালমনিরহাটের প্রতিটি ঘরে এক নীরব আতঙ্কের নাম। ভাঙছে পরিবার। থেমে যাচ্ছে শিশুর ভবিষ্যৎ। হারিয়ে যাচ্ছে স্বপ্ন। এ যখন বাস্তবতা। চুপ থাকার সময় শেষ। এবার যাত্রা প্রতিরোধের। আসুন। সামিল হোন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২১:২৯   ৯ বার পঠিত