![]()
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অংশগ্রহণকারী দাবাড়ুদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দাবাড়ুদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরাফাত আহমেদ রাজিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম এবং জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী।
জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহসভাপতি মো. জাহাঙ্গীর ইসলাম, ফিদে আরবিটার মোহাম্মদ শামীম এবং নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম মোল্লা।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২৩:৪৫:২০ ১০ বার পঠিত