সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, নির্বাক মা-বাবা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, নির্বাক মা-বাবা
সোমবার, ২ নভেম্বর ২০২৬



সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, নির্বাক মা-বাবা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ খান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ওই গ্রামের মো. নাজমুল খানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির আশপাশে অবস্থান করার সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে নাহিদ। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আদরের সন্তানকে হারিয়ে শোকে পাগলপ্রায় মা-বাবা। মাত্র আট বছর বয়সী শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মোল্যা।

বাংলাদেশ সময়: ১৪:২৫:১৮   ২৯ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, নির্বাক মা-বাবা
আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে, সংবাদ সম্মেলনে নেতাদের ক্ষোভ
সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ