
ভেনেজুয়েলার ভেতরে কলম্বিয়ার একটি গেরিলা গোষ্ঠীর ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। রবিবার একটি মানবাধিকার সংস্থা এবং অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
ভেনেজুয়েলার সীমান্তবর্তী রাজ্যগুলোতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণকারী সংস্থা ‘ফুন্দা রেদেস’ প্রথমে জানিয়েছিল, শুক্রবার ভোরে দেশটির পশ্চিমাঞ্চলীয় আপুরে রাজ্যে চালানো ওই হামলায় নয়জন নিহত হয়েছেন। পরে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়ায়।
২০১৬ সালে কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্ক বোগোতা সরকারের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করার পর থেকে ইএলএন লাতিন আমেরিকার সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীতে পরিণত হয়েছে। কলম্বিয়ার সরকার বহু বছর ধরেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিরুদ্ধে কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আশ্রয় ও প্রয়োজনীয় রসদ দিয়ে সহায়তা করার অভিযোগ করে আসছে।
এদিকে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত এক অভিযানে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার ঘটনার পর থেকেই ওয়াশিংটনের অব্যাহত কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে রয়েছে ভেনেজুয়েলা। এমন পরিস্থিতির মধ্যেই দেশটির সেনাবাহিনী এই অভিযান চালাল।
বাংলাদেশ সময়: ১৭:৩২:৩৯ ১০ বার পঠিত