মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
সোমবার, ২ নভেম্বর ২০২৬



মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী

‘আওয়ামী লীগ দীর্ঘদিন মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করেছে। এখন আবার আরেকটি দল জুলাই চেতনাকে নিয়ে ব্যবসা করছে’ বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘আমরা ব্যবসা করতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যার যার সম্মান আমরা দেবো। দেশের সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে জুলাই চেতনার মূল উদ্দেশ্য ও আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন মুক্তিযুদ্ধ কিংবা জুলাই চেতনাকে নিজেদের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের ইতিহাস, মুক্তিযোদ্ধা ও জনগণের আন্দোলনের চেতনাকে যথাযথ সম্মানের সঙ্গে ধারণ করতে হবে।’

অনুষ্ঠানে ধর্মমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে মোট ৫ লাখ টাকা এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫ লাখসহ মোট ১০ লাখ টাকার নগদ অর্থ বিতরণ করেন।

অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সাকিব হাসান, মুরাদনগর সার্কেল পুলিশ সুপার কামরুজ্জামান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া, আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারক আহমেদ বাদশাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল আহসান এবং সদস্য সচিব সুমন মাষ্টারসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭:২৯:১৯   ৮ বার পঠিত  







চট্টগ্রাম’র আরও খবর


মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ