![]()
আজ ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার। ১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি
৩৬১ – রোমান সম্রাট দ্বিতীয় কনস্টানটিয়াস কিলিকিয়ার মপসুয়েস্তিয়ায় জ্বরে মৃত্যুবরণ করেন; মৃত্যুশয্যায় তিনি দীক্ষিত হন এবং তার চাচাতো ভাই জুলিয়ানকে বৈধ উত্তরসূরি ঘোষণা করেন।
১০৯০ – রুয়েনের দাঙ্গা ব্যর্থ হয়, যেখানে ইংল্যান্ডের রাজা উইলিয়াম রুফাস তার ভাই নরম্যান্ডির ডিউক রবার্টের রাজধানী রুয়েন দখলের চেষ্টা করেছিলেন।
১৩৩৩ – আর্নো নদীর বন্যায় ফ্লোরেন্সে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যা ফ্লোরেন্টাইন ইতিহাসবিদ জিওভান্নি ভিলানি লিপিবদ্ধ করেন।
১৪৬৮ – বারগুন্ডির ডিউক চার্লসের সৈন্যরা লিয়েজ শহর লুণ্ঠন করে।
১৪৯২ – ইংল্যান্ডের সপ্তম হেনরি ও ফ্রান্সের অষ্টম চার্লসের মধ্যে এতাপল শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৪৯৩ – ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় অভিযাত্রায় ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকা আবিষ্কার করেন।
১৫৩৪ – ইংল্যান্ডের সংসদ প্রথম আধিপত্য আইন পাস করে, যার মাধ্যমে রাজা অষ্টম হেনরি অ্যাংলিকান চার্চের প্রধান হন এবং পোপ ও রোমান ক্যাথলিক চার্চকে প্রতিস্থাপন করেন।
১৭৮৩ – মার্কিন মহাদেশীয় সেনাবাহিনী ভেঙে দেওয়া হয়।
১৭৯১ – ভার্মন্ট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সনদ প্রদান করা হয়, যা ভার্মন্টের প্রাচীনতম এবং নিউ ইংল্যান্ডের পঞ্চম প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।
১৭৯৩ – ফরাসি নাট্যকার, সাংবাদিক ও নারীবাদী অলিম্প দ্য গুজকে গিলোটিনে হত্যা করা হয়।
১৮১২ – ভিয়াজমার যুদ্ধে নেপোলিয়নের সেনাবাহিনী পরাজিত হয়।
১৮১৭ – কানাডার প্রাচীনতম চার্টার্ড ব্যাংক ব্যাংক অব মন্ট্রিল মন্ট্রিলে চালু হয়।
১৮৩৮ – ভারতে বহুল প্রচারিত ইংরাজী দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।
১৮৪৮ – ওলন্দাজ সংবিধানের ব্যাপক সংশোধিত সংস্করণ ঘোষণা করা হয়, যা রাজার অনেক ক্ষমতা সংসদ ও মন্ত্রীদের কাছে হস্তান্তর করে।
১৮৬৭ – জুসেপ্পে গারিবাল্ডি ও তার অনুসারীরা মেন্টানার যুদ্ধে পরাজিত হন এবং রোমে পোপের সাময়িক ক্ষমতার অবসান ঘটাতে ব্যর্থ হন।
১৮৬৮ – জন উইলিস মেনার্ড প্রথম আফ্রিকান আমেরিকান হিসেবে মার্কিন কংগ্রেসে নির্বাচিত হন, তবে নির্বাচনী চ্যালেঞ্জের কারণে তিনি কখনো আসন গ্রহণ করেননি।
১৮৮১ – চিলিতে মাপুচে বিদ্রোহ শুরু হয়।
১৮৯৮ – ফ্রান্স সুদানের ফাসোদা থেকে সৈন্য প্রত্যাহার করে, যার ফলে ফাসোদা ঘটনার অবসান ঘটে।
১৯০৩ – মধ্য আমেরিকার প্রজাতন্ত্র পানামা কলম্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯০৮ – উইলিয়াম হাওয়ার্ড টাফ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯১১ – শেভ্রোলেট ফোর্ড মডেল টি-এর প্রতিযোগী হিসেবে আনুষ্ঠানিকভাবে মোটরগাড়ির বাজারে প্রবেশ করে।
১৯১৮ – কিলে ৪০,০০০ নাবিক বন্দর দখল করলে জার্মান বিপ্লব শুরু হয়।
১৯২০ – রুশ গৃহযুদ্ধে লাল ফৌজ ও বিদ্রোহী বাহিনীর সফল অভিযানের পর রাঙ্গেলের সেনাবাহিনী ক্রিমিয়ায় পিছু হটে।
১৯২৮ – তুরস্কে আরবি হরফের ব্যবহার নিষিদ্ধ করে তার পরিবর্তে রোমান হরফ চালু করে।
১৯২৯ – গোয়াংজু ছাত্র স্বাধীনতা আন্দোলন সংঘটিত হয়।
১৯৩০ – রক্তপাতহীন অভ্যুত্থানের পর জেতুলিও ভার্গাস ব্রাজিলের অস্থায়ী সরকারের প্রধান হন।
১৯৩২ – পানাগিস সালদারিস গ্রিসের ১৪২তম প্রধানমন্ত্রী হন।
১৯৩৫ – গণভোটের মাধ্যমে দ্বিতীয় জর্জ গ্রিসের সিংহাসন পুনরুদ্ধার করেন।
১৯৩৬ – ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হন।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুয়াডালকানাল অভিযানের সময় কলি পয়েন্টের যুদ্ধ শুরু হয়।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন অষ্টম বিমান বাহিনীর পাঁচশত বিমান জার্মানির ভিলহেল্মসহাফেন বন্দর ধ্বংস করে।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্লোভাক জাতীয় অভ্যুত্থানের দুই সর্বাধিনায়ক ইয়ান গোলিয়ান ও রুডলফ ভিয়েস্টকে জার্মান বাহিনী আটক করে নির্যাতন করে ও পরে হত্যা করে।
১৯৪৬ – সম্রাটের অনুমোদনের মাধ্যমে জাপানের সংবিধান গৃহীত হয়।
১৯৪৯ – চীনা গৃহযুদ্ধে দেংবু দ্বীপের যুদ্ধ সংঘটিত হয়।
১৯৫০ – এয়ার ইন্ডিয়া ফ্লাইট ২৪৫ জেনেভা বিমানবন্দরে অবতরণের সময় মঁ ব্লঁতে বিধ্বস্ত হয়, এতে ৪৮ জন আরোহী নিহত হন।
১৯৫৬ – সুয়েজ সংকটের সময় মিশর নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হাতে খান ইউনিস হত্যাকাণ্ডে ২৭৫ জন ফিলিস্তিনি নিহত হন।
১৯৫৬ – হাঙ্গেরীয় বিপ্লবে একটি নতুন হাঙ্গেরীয় সরকার গঠিত হয়, যেখানে নিষিদ্ধ অ-কমিউনিস্ট দলগুলোর অনেক সদস্য অংশ নেন, অন্যদিকে ইয়ানোস কাদার ও ফেরেঙ্ক মুনিখ মস্কোতে পাল্টা সরকার গঠন করেন।
১৯৫৭ – লাইকা নামের একটি রাশিয়ার কুকুরকে নিয়ে জীবন্ত প্রাণী বহনকারী প্রথম নভোযান স্পুটনিক-২ মহাশূন্যে পাঠানো হয়।
১৯৬০ – নিউ ইয়র্ক ও নিউ জার্সি বন্দর কর্তৃপক্ষ গ্রেট সোয়াম্পকে বিমানবন্দরে পরিণত করতে চাইলে স্থানীয় বাসিন্দাদের এক বছরব্যাপী আইনি লড়াইয়ের পর কংগ্রেসের আইনে গ্রেট সোয়াম্প জাতীয় বন্যপ্রাণী আশ্রয়স্থল প্রতিষ্ঠিত হয়।
১৯৬১ – উ থান্ট সর্বসম্মতভাবে জাতিসংঘের তৃতীয় মহাসচিব নিযুক্ত হন, তিনি এই পদে প্রথম অ-ইউরোপীয় ব্যক্তি।
১৯৬৪ – লিন্ডন বি. জনসন ৬১% ভোট ও ৪৪টি অঙ্গরাজ্যে জয়লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে পূর্ণ মেয়াদে নির্বাচিত হন, এসময় ওয়াশিংটন ডি.সি.-র বাসিন্দারা প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন।
১৯৬৭ – ভিয়েতনাম যুদ্ধে ডাক তো-র যুদ্ধ শুরু হয়।
১৯৬৯ – ভিয়েতনাম যুদ্ধে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন টেলিভিশন ও রেডিওতে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নীরব সংখ্যাগরিষ্ঠদের তার ভিয়েতনাম নীতিকে সমর্থন করার আহ্বান জানান।
১৯৭০ – ব্রিটিশ আশ্রিত রাজ্য ডোমিনিকার স্বাধীনতা লাভ।
১৯৭৩ – নাসা বুধ গ্রহের উদ্দেশে মেরিনার ১০ উৎক্ষেপণ করে, যা প্রথম মহাকাশযান হিসেবে বুধে পৌঁছায়।
১৯৭৫ – বাংলাদেশের চার জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয়।
১৯৭৬ – ব্রায়ান ডি পালমা পরিচালিত মার্কিন অতিপ্রাকৃত ভৌতিক চলচ্চিত্র ক্যারি ওয়াশিংটন ডি.সি.-বাল্টিমোর এলাকার ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
১৯৭৮ – ডোমিনিকা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭৯ – গ্রিনসবোরো হত্যাকাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনার গ্রিনসবোরোতে “ডেথ টু দ্য ক্ল্যান” সমাবেশে কু ক্লাক্স ক্ল্যান ও নব্য নাৎসিদের হাতে কমিউনিস্ট ওয়ার্কার্স পার্টির পাঁচ সদস্য নিহত ও সাতজন আহত হন।
১৯৮০ – লাতিন কার্গার একটি কনভেয়ার সিভি-৮৮০ বিমান ভেনেজুয়েলার সিমোন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে চারজন নিহত হন।
১৯৮২ – আফগানিস্তানের সালাং সুড়ঙ্গে অগ্নিকাণ্ডে ১৫০ থেকে ২০০০ জন নিহত হন।
১৯৮৬ – ইরান-কন্ট্রা কেলেঙ্কারিতে লেবাননের পত্রিকা আশ-শিরা জানায় যে মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননে ইরানপন্থী গোষ্ঠীর হাতে আটক সাতজন মার্কিন জিম্মির মুক্তির জন্য গোপনে ইরানে অস্ত্র বিক্রি করেছে।
১৯৮৬ – মুক্ত সহযোগিতা চুক্তি আইনে পরিণত হয়, যার মাধ্যমে মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য ও মার্শাল দ্বীপপুঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৮৮ – শ্রীলঙ্কার তামিল ভাড়াটে সৈন্যরা মালদ্বীপ সরকার উৎখাতের চেষ্টা করে। রাষ্ট্রপতি মাউমুন আব্দুল গাইয়ুমের অনুরোধে ভারতীয় সেনাবাহিনী ২৪ ঘণ্টার মধ্যে বিদ্রোহ দমন করে।
১৯৯২ – ১৯৯২ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আরকানসাসের গভর্নর বিল ক্লিনটন রিপাবলিকান রাষ্ট্রপতি জর্জ এইচ. ডব্লিউ. বুশ ও স্বতন্ত্র প্রার্থী রস পেরোটকে পরাজিত করেন।
১৯৯৪ – মহাকাশ শাটল কর্মসূচিতে আটলান্টিস এসটিএস-৬৬ মিশনে উৎক্ষেপণ করা হয়।
১৯৯৬ – তুর্কি উগ্র জাতীয়তাবাদী সংগঠন গ্রে উলফসের নেতা আবদুল্লাহ চাতলি সুসুরলুক গাড়ি দুর্ঘটনায় নিহত হন, যার ফলে স্বরাষ্ট্রমন্ত্রী মেহমেত আগার পদত্যাগ করেন।
১৯৯৭ – মার্কিন যুক্তরাষ্ট্র নিজ নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্য ও পূর্ব আফ্রিকায় ইসলামি চরমপন্থী গোষ্ঠীগুলোকে সহায়তার অভিযোগে সুদানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।
২০১৪ – ১১ সেপ্টেম্বরের হামলায় ধ্বংসপ্রাপ্ত টুইন টাওয়ারের স্থলে নিউ ইয়র্ক শহরে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
২০২০ – ৫৯ তম মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
জন্ম
১৮৫২ - মেইজি তেনো জাপানের সম্রাট।
১৮৬৬ - দীনেশচন্দ্র সেন, লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার।(মং.২০/১১/১৯৩৯)
১৮৯৭ - আবুল কালাম শামসুদ্দীন, বাংলাদেশের সাংবাদিক, রাজনীতিবিদ।
১৯০১ - পৃথ্বীরাজ কাপুর, ভারতীয় থিয়েটার ও হিন্দি সিনেমা শিল্পের অগ্রদূত। (মৃ.১৯৭২)
১৯০৩ - কনক বিশ্বাস, বিশ শতকের খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। (মৃ.১৯৮৮)
১৯১৩ - প্রদ্যোতকুমার ভট্টাচার্য, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব।(মৃ.১২/০১/১৯৩৩
১৯১৩ - নিখিল চক্রবর্তী, খ্যাতনামা সাংবাদিক ও বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও ভারতের প্রসার-ভারতীর বোর্ডের প্রথম চেয়ারম্যান। (জ.২৭/০৬/১৯৯৮)
১৯১৯ - অরবিন্দ পোদ্দার, বাঙালি লেখক, অধ্যাপক ও গবেষক।
১৯৩৩ - অমর্ত্য সেন, নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ।
১৯৩৪ - রুমা গুহঠাকুরতা, বাঙালি অভিনেত্রী, নৃত্যশিল্পী, গায়িকা ও ক্যালকাটা ইয়ুথ ক্যয়ারের প্রতিষ্ঠাতা।(মৃ.০৩/০৬/২০১৯)
১৯৩৭ - লক্ষীকান্ত, ভারতীয় সুরকার, সদস্য প্রখ্যাত সুরকার যুগল লক্ষীকান্ত-পেয়ারেলাল
১৯৪০ - সনি রোডস, মার্কিন গায়ক ও গিটারবাদক।
১৯৪৫ - গার্ড ম্যুলার, প্রাক্তন পশ্চিম জার্মান ফুটবলার।
১৯৬৪ - পাপ্রিকা স্টিন, ডেনিশ অভিনেত্রী, গায়ক ও পরিচালক।
১৯৭৩ - আরিফা পারভিন মৌসুমী, বাংলাদেশের অভিনেত্রী।
১৯৭৪ - সোনালী কুলকার্নি, ভারতীয় অভিনেত্রী।
১৯৮৫ - মোনালি ঠাকুর, বাঙালি ভারতীয় কণ্ঠশিল্পী এবং অভিনেত্রী।
১৯৮৭ - জেমা ওয়ার্ড, অস্ট্রেলিয়ান মডেল ও অভিনেত্রী।
১৯৮৯ - শুভশ্রী গাঙ্গুলী, ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী।
১৯৯৫ - কেন্ডাল জেনার, মার্কিন মডেল ও অভিনেত্রী।
মৃত্যু
১৫৮৪ - সন্ত চার্লস বোরোমিও
১৯৫৪ - অঁরি মাতিস, ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর।
১৯৭৫ - তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা।
সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশী রাজনীতিবিদ।
১৯৭৫ - মোঃ মনসুর আলী, ooবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৭৫ - আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা।
১৯৭৭ - মুহম্মদ কুদরাত-এ-খুদা, বাংলাদেশী রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ।
১৯৭৭ - ফ্র্যাডেরিক চালমার্স বোর্ন, পূর্ব বাংলার প্রথম গভর্নর।
১৯৯০ - ভারতের বলিউডের হিন্দি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জী।( জ.১৯০৯)
১৯৯১ - বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক।(জ.০৪/০৮/১৯০৫)
১৯৯৯ - ইয়ান বান্নেন, স্কটিশ অভিনেতা।
২০০৬ - মারি রুডিসিল্, আমেরিকান লেখক।
২০০৯ - আর্চি বাইরড, স্কটিশ ফুটবল খেলোয়াড়, সাংবাদিক ও শিক্ষাবিদ।
২০১৪ - গর্ডন টুলক, আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।
২০১৭ - আবদুর রহমান বিশ্বাস, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি।
ছুটি ও অন্যান্য
জেল হত্যা দিবস (বাংলাদেশ)৷
জাতীয় স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর দিবস। (২ থেকে ৪ নভেম্বর)
বাংলাদেশ সময়: ০:০৬:৫৩ ৮ বার পঠিত