![]()
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোস্তাকিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এএসআই (নিরস্ত্র) মোঃ খলিল মিয়ার নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ২ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ১০ মিনিটে ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার রেললাইনসংলগ্ন ইয়াছিনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় মোঃ মোস্তাকিমকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মোস্তাকিমের পিতার নাম মৃত ইউনুস মোল্লা এবং মাতার নাম মৃত জাহেরা বেগম। তিনি আলীগঞ্জ, জোড়া ৫ম তলা, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির পিসিপিআর যাচাই করে তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৫৯:৫১ ২৩ বার পঠিত