![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে মাদক ও জুয়াবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান গ্রাম ও বাঁশবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানকালে মাদক সেবন ও জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিজা রিছিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা প্রদান করেন।
মাহতাব হোসেনকে ৩ মাসের কারাদণ্ড, তারেক হাসান রানাকে ৬ মাসের কারাদণ্ড এবং রফিকুল ইসলামকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
বাংলাদেশ সময়: ১২:০০:৫৮ ৯ বার পঠিত #মাদক ও জুয়াবিরোধী অভিযান #লিজা রিছিল #সরিষাবাড়ী