বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

সদরপুর (ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে দুই ব্যাবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকালে নগরকান্দা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।

অভিযানকালে নগরকান্দা সদর বাজারের ব্যবসায়ী মোঃ পান্নু কাজীর চালের দোকানে পণ্যের মোড়কে বাধ্যতামূলক প্যাকেটজাতকরণ সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই বাজারের দৃষ্টি নন্দন একটি ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়ে ফ্রিজে পচা মাংস, পাউরুটি ও বাটারবন পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দোকানটির মালিক মোঃ ফোরকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা পাট কর্মকর্তা আব্দুস সালাম, মোহাম্মদ নাজমুল হুদাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং বাজারে পণ্যের মান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান আফরিন বলেন।

বাংলাদেশ সময়: ১২:৫১:৩৭   ২০ বার পঠিত