শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ৬ নভেম্বর ২০২৬,শুক্রবার। ২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

ঘটনাবলি

৪৪৭ – শক্তিশালী ভূমিকম্পে কনস্টান্টিনোপলের প্রাচীরের বড় অংশসহ ৫৭টি টাওয়ার ধ্বংস হয়।
৯৬৩ – রোমে রোমের সিনড অনুষ্ঠিত হয়; সম্রাট প্রথম অটো সেন্ট পিটার্স ব্যাসিলিকায় কাউন্সিল আহ্বান করেন এবং পোপ দ্বাদশ জনকে ক্ষমতাচ্যুত করা হয়।
১২১৭ – ইংল্যান্ডের রাজা তৃতীয় হেনরির পক্ষে সেন্ট পল’স ক্যাথেড্রালে চার্টার অফ দ্য ফরেস্ট সিলমোহর করা হয়।
১৭৬৩ – নবাব মীর কাশিমের কাছ থেকে ব্রিটিশরা পাটনা ছিনিয়ে নেয়।
১৭৯২ – ফরাসি বিপ্লবী যুদ্ধে জেমাপের যুদ্ধ সংঘটিত হয়।
১৮১৩ – মেক্সিকোর স্বাধীনতা ঘোষিত হয়।
১৮৬০ – আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৮৬৯ – নিউ ব্রান্সউইকে রাটগার্স কলেজ প্রিন্সটন বিশ্ববিদ্যালয়কে ৬-৪ ব্যবধানে পরাজিত করে; এটি প্রথম আনুষ্ঠানিক আন্তঃকলেজ আমেরিকান ফুটবল খেলা।
১৮৮৪ – ডমিনিকান রিপাবলিকের সংবিধান প্রতিষ্ঠিত হয়।
১৯০০ – প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি উপরাষ্ট্রপতি প্রার্থী থিওডোর রুজভেল্টকে নিয়ে পুনরায় নির্বাচিত হন।
১৯১৭ – লেলিনের নেতৃত্বে রাশিয়ার সশস্ত্র সংগ্রাম শুরু হয়।
১৯৩৬ – স্পেনের গৃহযুদ্ধে প্রজাতন্ত্রী সরকার মাদ্রিদ থেকে ভ্যালেন্সিয়ায় পালিয়ে যায় এবং মাদ্রিদ প্রতিরক্ষা কাউন্সিল গঠিত হয়।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১ম ইউক্রেনীয় ফ্রন্ট জার্মান দখল থেকে কিয়েভ মুক্ত করে।
১৯৪৭ – ইতিহাসের দীর্ঘতম টেলিভিশন অনুষ্ঠান মিট দ্য প্রেস এনবিসি টেলিভিশনে আত্মপ্রকাশ করে।
১৯৫২ – প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ হয়।
১৯৬২ – দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয়।
১৯৬৩ – দক্ষিণ ভিয়েতনামে জেনারেল ডুয়ং ভান মিনের জান্তা গুয়েন গোক থোকে সরকার প্রধান হিসেবে নিয়োগ দেয়।
১৯৭১ – মার্কিন পারমাণবিক শক্তি কমিশন আমচিৎকা দ্বীপে কোডনাম ক্যানিকিন বৃহত্তম ভূগর্ভস্থ হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়।
১৯৭৫ – আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি, দেশটির ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৯৭৬ – ভারতের জরুরি অবস্থার সময় হরিয়ানার পালওয়াল জেলার উত্তাওয়ার গ্রামে প্রায় ৮০০ পুরুষের জোরপূর্বক বন্ধ্যাকরণ করা হয়।
১৯৭৭ – জর্জিয়ার টোকোয়া ফলস কলেজের কাছে কেলি বার্নস বাঁধ ধসে ৩৯ জন নিহত হন।
১৯৮৫ – আলী হাসান মুইনি তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৫ – কলম্বিয়ায় ১৯শে এপ্রিল আন্দোলনের বামপন্থী গেরিলারা বোগোটার বিচার প্রাসাদ দখল করে।
১৯৮৬ – সামবার্গ বিপর্যয়ে ব্রিটিশ ইন্টারন্যাশনাল হেলিকপ্টারের বোয়িং চিনুক হেলিকপ্টার সামবার্গ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে ৪৫ জন নিহত হন।
১৯৮৮ – চীনের জুনান প্রদেশে ভূমিকম্পে প্রায় ১ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৯০ – পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফ শপথ গ্রহণ করেন।
১৯৯১ – ফিলিপাইনে টাইফুনে ৭ সহস্রাধিক লোকের মৃত্যু।
১৯৯২ – তাতারস্তান এর সংবিধান প্রতিষ্ঠিত হয়।
১৯৯৪ – তাজিকিস্তান এর সংবিধান প্রতিষ্ঠিত হয়।
১৯৯৫ – ক্লিভল্যান্ড ব্রাউনস দলকে বাল্টিমোরে স্থানান্তরের চুক্তি ঘোষণা করা হয়।
১৯৯৬ – বিল ক্লিনটন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০০২ – চীনা পুলিশ জিয়াং লিজুনকে চীনা কমিউনিস্ট পার্টির ১৬তম জাতীয় কংগ্রেসে খোলা চিঠিতে স্বাক্ষরের জন্য আটক করে।
২০০২ – লুক্সএয়ার ফ্লাইট ৯৬৪২ লুক্সেমবার্গ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হন।
২০০৪ – ইংল্যান্ডের আফটন নারভেট গ্রামের কাছে একটি এক্সপ্রেস ট্রেন স্থির গাড়ির সঙ্গে সংঘর্ষে ৭ জন নিহত ও ১২০ জন আহত হন।
২০১২ – ট্যামি বাল্ডউইন প্রথম প্রকাশ্যে সমকামী রাজনীতিবিদ হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হন।
২০১৬ – সিরীয় গৃহযুদ্ধে সিরীয় গণতান্ত্রিক বাহিনী রাক্কা দখলে আইএসআইএল এর বিরুদ্ধে অভিযান শুরু করে।
২০২৫ – কানাডা সরকার ব্রিটিশ কলাম্বিয়ার এজউডে একটি খামারে এইচ৫এন৮ শনাক্ত হওয়ায় ৩১৪টি উটপাখি হত্যা করে।

জন্ম

১৪৯৪ - প্রথম সুলাইমান, উসমানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনকারী সুলতান।
১৮১৪ - অ্যাডলফ স্যাক্স, বেলজীয় বংশোদ্ভূত ফরাসি যন্ত্রপ্রকৌশলী ও স্যাক্সোফোনের উদ্ভাবক।
১৮৪১ - আরমান্ড ফালিয়েরেস, ফরাসি রাজনীতিবিদ ও ৯ম রাষ্ট্রপতি।
১৮৫১ - চার্লস ডও, মার্কিন সাংবাদিক ও অর্থনীতিবিদ।
১৮৭০ - বলেন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের সদস্য কবি ও প্রাবন্ধিক। (মৃ.১৮৯৯)
১৯২১ - জেমস জোনস, মার্কিন সৈনিক, সাংবাদিক ও লেখক।
১৯২৫ - মাইকেল বউকুয়েট, ফরাসি অভিনেতা।
১৯২৬ - হারাধন বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। (মৃ. ২০১৩)
১৯৩১ - আনোয়ার হোসেন, বাংলাদেশী অভিনেতা। (মৃ. ২০১৩)
১৯৩২ - ফ্রাঁসোয়া অ্যাংলার্ট, নোবেল পুরস্কার বিজয়ী বেলজীয় পদার্থবিদ ও শিক্ষাবিদ।
১৯৩৪ - অতীন বন্দ্যোপাধ্যায়, সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত ভারতীয় বাঙালি লেখক। (মৃ. ২০১৯)
১৯৪৪ - আলী যাকের, বাংলাদেশী টেলিভিশন ও মঞ্চ অভিনেতা। (মৃ. ২০২০)
১৯৪৭ - ক্যারোলিন সেয়মউর, ইংরেজ অভিনেত্রী।
১৯৫৫ - মারিয়া শ্রিভার, মার্কিন সাংবাদিক ও লেখক।
১৯৭২ - থান্ডি নিউটন, ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
১৯৮৭ - আনা ইভানোভিচ, সার্বীয় টেনিস খেলোয়াড়।
১৯৮৮ – এমা স্টোন, মার্কিন অভিনেত্রী।
১৯৯০ - আন্দ্রে হোর্স্ট শুর্লে, জার্মান ফুটবল খেলোয়াড়।
২০০৪ - মোঃ মেহেদুল হাসান, বাংলাদেশী লেখক , জন্মস্থান: মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধা

মৃত্যু

৬৪৪ - উমর ইবনুল খাত্তাব, খলিফা (জ. ৫৭৯)।
১৪৯২ - আন্টইনে বুস্নইস, ফরাসি সুরকার ও কবি।
১৯৪১ - মরিস লি ব্লাঞ্চ, ফরাসি লেখক।
১৮৩৬ - দশম চার্লস, ফ্রান্সের রাজা।
১৯৬৪ - হান্স ভন ইউলার-ছেলপিন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সুইস প্রাণরসায়নবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
১৯৭০ - নারায়ণ গঙ্গোপাধ্যায়, ভারতীয় বাঙালি লেখক। (জ.০৪/০২/১৯১৮)
১৯৮৫ - সঞ্জীব কুমার, একজন ভারতীয় অভিনেতা যিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করতেন।(জ.০৯/০৭/১৯৩৮)
১৯৯১ - জিন টিয়েরনেয়, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
২০০৭ - হিলডা ব্রাইড, ইংরেজ অভিনেত্রী।
২০১০ - সিদ্ধার্থশঙ্কর রায়,প্রখ্যাত ব্যারিস্টার, ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী,পাঞ্জাবের রাজ্যপাল ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।(জ.২০/১০/১৯২০)
২০২১ - বিশিষ্ট ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী অরুণ দত্ত। (জ.১৯৩৬)

বাংলাদেশ সময়: ০:১৭:৫৯   ৬ বার পঠিত