শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে জরাজীর্ণ সড়ক সংস্কার ও ব্রিজের দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জরাজীর্ণ সড়ক সংস্কার ও ব্রিজের দাবি
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে জরাজীর্ণ সড়ক সংস্কার ও ব্রিজের দাবি

জামালপুর প্রতিনিধি : জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীমের দৃষ্টি আকর্ষণ করে জরাজীর্ণ রাস্তা সংস্কার ও নতুন একটি ব্রিজের দাবি জানিয়েছেন সাতপোয়া ইউনিয়নের আদ্রা দক্ষিণপাড়া অঞ্চলের বাসিন্দারা।

​শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় এলাকাবাসী জানান, আদ্রা দক্ষিণপাড়া সরিষাবাড়ী ও কাজিপুরের বাইপাস সড়কের ‘ময়ান মণ্ডলের বাড়ির তিন রাস্তার মোড়’ থেকে ‘আশেক খাঁ-র বাড়ি’ পর্যন্ত অংশটি বর্তমানে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্থানীয় প্রায় দুই থেকে তিন হাজার মানুষসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী যাতায়াত করে থাকেন।

​গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম বেহাল দশায় পরিণত হয়েছে। একই সঙ্গে নদীর ওপর একটি ব্রিজ না থাকায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ পথে যাতায়াতে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের। এ অঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কার ও একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ ও জোর দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী জনগণ।

বাংলাদেশ সময়: ২২:১৫:৪৫   ২৪ বার পঠিত