
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দেশাত্মবোধক গান, শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশ নেন।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দিন, কৃষিকর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্য সচীব তরিকুল ইসলাম কবির মোল্লা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ক্রীড়া সংগঠক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিন উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মসজিদগুলোতে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এ ছাড়া বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে ক্রীড়া ও বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটির বিভিন্ন কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৩:৫০:২৯ ২১ বার পঠিত