যুবসমাজকে মাদকের পথ পরিহার করে খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে — আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুবসমাজকে মাদকের পথ পরিহার করে খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে — আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬



যুবসমাজকে মাদকের পথ পরিহার করে খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে — আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গার বিশিষ্ট সমাজসেবক ও বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। তিনি বলেছেন, যুবসমাজকে মাদকের পথ পরিহার করে খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টায় উপজেলার বানা এম এ মজিদ স্কুল মাঠে বেলবানা যুবসমাজের আয়োজনে ৮ দলীয় নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বানা ইউনিয়নকে মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য। এ জন্য লেখাপড়ার পাশাপাশি তরুণদের খেলাধুলায় মনোযোগী হতে হবে। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় সম্পৃক্ত থাকলে তরুণেরা সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, তাঁর ছোট ভাই সালিমুর রহমান সালিমসহ স্থানীয় কয়েকজন তরুণ যখন এ ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগের কথা জানান, তখন তিনি অত্যন্ত আনন্দিত হন। তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বানা ইউনিয়নের যুবসমাজ খেলাধুলায় এগিয়ে এলে তিনি সব সময় সার্বিক সহযোগিতা নিয়ে পাশে থাকবেন। ভবিষ্যতেও ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া আয়োজনের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে ৮ দলীয় নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও আটক বানা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত বিশ্বাস। সার্বিক সহযোগিতায় ছিলেন বেলবানা এলাকার সাবেক ক্রিকেটার ও পারভেজ সুপার ক্রিকেট একাদশের টিম ওনার সালিমুর রহমান সালিম।

আট দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। খেলাধুলার এমন আয়োজনকে স্বাগত জানান স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ২৩:৫০:১৬   ১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
কালকিনিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রসাশনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সদরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদকের পথ পরিহার করে খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে — আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ