শনিবার, ৭ নভেম্বর ২০২৬

কালকিনিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



কালকিনিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

কালকিনি,ডাসার (মাদারীপুর): মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রায় দুই কিলোমিটারের বেশি একটি কার্পেটিং সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUIDP-II) আওতায় এই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব আনিছুর রহমান।
​

এ সময় কালকিনি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস,কাল‌কি‌নি থানার ও‌সি জ‌হিরুল আলমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আর, এস এন্টারপ্রাইজ’-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কালকিনি উপজেলা ফুট ব্রিজ থেকে দক্ষিণ জনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ২১০০ মিটার দীর্ঘ এই সড়কটি সংস্কার ও কার্পেটিংয়ের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
​

এদিকে, দিনটি উপলক্ষে কালকিনি উপজেলা প্রশাসন আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব আনিছুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক জনাব কিশোর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:৫৫:১৪   ১১ বার পঠিত