
কালকিনি প্রতিনিধি : ০৮ নভেম্বর ২০২৬ রবিবার, সকালে কালকিনি উপজেলা পরিষদের উদ্যোগে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কালকিনি, মাদারীপুর কিশোর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসার সুদীপ বিশ্বাস, পরিবার পরিকল্পনা অফিসার আবদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, মৎস্য অফিসার প্রনব কুমার দত্ত, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন, সমবায় সহকারী পরিদর্শক রহিমা খাতুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব ও দেশের অর্থনীতিতে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ১৩:১৪:৪৫ ৪ বার পঠিত