
মেষ রাশির
শরীর-স্বাস্থ্যের বিষয়ে আজ সচেতন থাকুন। স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য বাড়বে। নিকট আত্মীয় বিয়োগের সম্ভাবনা রয়েছে। লোহা ও রাসায়নিকের ব্যবসায় লাভ হবে। নতুন কর্মপ্রাপ্তির সুখবর আসতে পারে। যানবাহন থেকে সাবধান থাকুন।
বৃষ রাশির
আজ কর্ম সংক্রান্ত দুশ্চিন্তা বাড়বে। কোনও বিষয়ে বিবেচনায় আজ আপনার ভুল হতে পারে। ব্যবসায় আর্থিক ভাবে লাভবান হবে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় সুফল পেতে পারেন। কোনও প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে পারেন। বিয়ের যোগাযোগের স্পষ্ট ইঙ্গিত রয়েছে।
মিথুন রাশির
আজ রক্তপাত বা আঘাতজনিত কারণে স্বাস্থ্যহানি হতে পারে। বিবাদ বা প্রতিযোগিতামূলক ক্ষেত্র এড়িয়ে চলুন। নতুন পরিকল্পনায় ব্যবসায় লাভ আসতে পারে। দাম্পত্যে আইনি সমস্যা আসার ইঙ্গিত থাকছে। আগুন থেকে সাবধান থাকুন।
কর্কট রাশির
আজ কর্মক্ষেত্রে কিছুটা চাপমুক্ত থাকবেন। সঠিক সিদ্ধান্ত নিতে আজ দেরি হতে পারে। ডিলারশিপ জাতীয় ব্যবসায় লভ্যাংশ বাড়বে। জ্ঞাতিশত্রুতায় ক্ষতির আশঙ্কা রয়েছে। কাউকে অর্থ ধার দিলে সমস্যায় পড়তে পারেন।
সিংহ রাশির
পরিশ্রমের যথাযথ সুফল পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করার সুযোগ পেতে পারেন। অর্থ উপার্জন ভালো থাকবে। বিয়ের কথা পাকা হওয়ার সম্ভাবনা প্রবল। স্ত্রী-রোগের প্রকোপ বাড়বে। গুরুজনদের সঙ্গে মতভেদ বাড়তে পারে।
কন্যা রাশির
ছোটখাটো ভুল-ভ্রান্তির জন্য আপনার অসন্তোষে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। পুরোনো ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে। ঘরবাড়ি সংক্রান্ত আইনি জটিলতা মিটতে পারে। ব্যবসায় অংশীদারের থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ থাকছে।
তুলা রাশির
গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিতীয়বার বিবেচনা করে তবে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে জটিল সমস্যার নিষ্পত্তি হবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কাজের চাপে অসন্তোষ বাড়তে পারে। নতুন ব্যবসায় আজ হাত না দেওয়াই ভালো। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পুরোনো সম্পত্তিগত সমস্যার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশির
আজ স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। আইনি সমস্যা এড়িয়ে চলুন। স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় সুফল লাভের আশা রয়েছে। ইলেকট্রনিক্স দ্রব্য অথবা শৌখিন দ্রব্য কিনতে অতিরিক্ত অর্থব্যয় হতে পারে। উন্নয়নমূলক কাজে প্রশংসা লাভের সম্ভাবনা রয়েছে।
ধনু রাশির
আধ্যাত্মিক কাজে মনোনিবেশ হবে। স্বনির্ভর প্রকল্পে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রতিবেশী বা সহকর্মীর সঙ্গে বিবাদ বাড়বে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অনুকূল ফল লাভের আশা রয়েছে। রাজনৈতিক বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।
মকর রাশির
নতুন কোনও উদ্যোগের পরিকল্পনা করতে পারেন। তীর্থ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হবে। ভবিষ্যতের কোনও গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। পুরোনো পারিবারিক দ্বন্দ্ব মিটে যাবে। গুরুজনের সঙ্গে মতপার্থক্য বাড়বে।
কুম্ভ রাশির
ব্যবসা আজ লাভজনক থাকবে। স্ত্রী-রোগের প্রকোপ বাড়বে। নিকট আত্মীয়ের স্বাস্থ্যহানির খবর পেতে পারেন। নতুন কোনও ব্যবসায়িক পরিকল্পনা করতে পারেন। হাড়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি বা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
মীন রাশির
জরুরি সমস্যার কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। আধ্যাত্মিক কাজে মনোনিবেশ হবে। স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকুন। ন্যায্য প্রাপ্তি বিলম্বিত হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। জল থেকে বিপদের আশঙ্কা রয়েছে। ঠান্ডা লাগা বা অ্যালার্জিতে আক্রান্ত হতে পারেন।
বাংলাদেশ সময়: ১৩:০৯:০২ ২ বার পঠিত